Sunday, 30 April 2017

নকশি কাঁথা - শঙ্খ ঘোষ

যা কখনো শুরুই হয়নি তা আর শেষ হবে কেমন করে!
বানিয়ে তোলা বিলাপে নিষ্ফল সময় বয়ে যায় ।
কিন্তু তাই যদি বলো 
সবটাই তো বানিয়ে তোলা 
কেননা -
শুরুও শূন্যে শেষও শূন্যে 
আর মাঝ পথটা
বিলাপে বিলাপে ভরা চমৎকার এক ভাসমান নকশি কাঁথা 
পরতে পরতে বুনে যাওয়া ।।

No comments:

Post a Comment

অভিমান - রবীন্দ্রনাথ ঠাকুর

কারে দিব দোষ বন্ধু, কারে দিব দোষ!  বৃথা কর আস্ফালন, বৃথা কর রোষ।  যারা শুধু মরে কিন্তু নাহি দেয়  প্রাণ, কেহ কভু তাহাদের করে নি সম্মা...