বৃষ্টি ধ'রে আসে, আলো পড়েছে আকাশভরা জলে
ঘুমাও যে তরুবর, ঘুম থেকে অচেতন পাতা ফেলে যাও, রাশি রাশি
আমি তাই তুলে নিতে আসি হে বৈকালবেলা নিয়ে যাই পত্রনিবেদন
বৃষ্টি ধ'রে আসে, ওরে আয় সব ত্বরা ক'রে ছোটো ভাইবোন
এ বনে দিন দুপুরে জোনাক এসেছে ওর দুচোখে আকাশভরা জল
কে বা ভেসে যাবি কে রে ডুবে যাবি সব ছেড়ে আগে ভাগে বলে বলে দে এখন
চোখ চলে, অন্ধকার আলো বৃষ্টি পার হয়ে চলে যায় বর্ষদিনক্ষণ
ঘরে চলে নেই নেই, পথে চলে লাঠিসোঁটা হাতে নিয়ে আত্মীয়স্বজন
যাক, যা হবার হল, তবু তো এমন আলো ভুলিনি আকাশভরা জল
তাই তো এ পঙক্তিটিকে, পাঠাচ্ছি তোমার দিকে---
তুমি পড়ে দেখবে কি এখন?

No comments:
Post a Comment